শিরোনাম
Passenger Voice | ০৬:০২ পিএম, ২০২৪-০৬-২৬
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নতুন চেয়ারম্যান হলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব গৌতম চন্দ্র পাল।
বুধবার (২৬ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা ৫৩৭ নং স্মারকের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বর্তমানে বিআরটিএ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত সচিব (গ্রেড-১) নুর মোহাম্মদ মজুমদার। তিনি আগামী ৩০ জুন চাকরি জীবনের ইতি টানবেন। তার নুর মোহাম্মদ মজুমদার এর স্থলাভিষিক্ত হলেন গৌতম চন্দ্র পাল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত