শিরোনাম
Passenger Voice | ০৪:১০ পিএম, ২০২৪-০৬-২৬
গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির ঢাকা স্টেডিয়াম করপোরেট শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। গতকাল প্রধান অতিথি হিসেবে স্থানান্তরিত শাখাটির দ্বারোদ্ঘাটন করেন ব্যাংকের ডিএমডি মোহাম্মদ ইছা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের ঢাকা স্টেডিয়াম করপোরেট শাখাপ্রধান ও ডিজিএম আলমগীর জাহান। এ সময় সংস্থাপন ও সাধারণ সেবা বিভাগের প্রধান ও জিএম মোসাম্মৎ সাহিদা বেগম, নারায়ণগঞ্জ অঞ্চলপ্রধান ও ডিজিএম মো. মনিরুজ্জামান এবং জনসংযোগ কর্মকর্তা ও এজিএম মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত