শিরোনাম
Passenger Voice | ১০:৪৭ এএম, ২০২৪-০৬-২৬
সদ্য শেষ হওয়া ঈদুল আজহায় ঘরমুখো মানুষের ঈদযাত্রায় সড়কে ২৩৫টি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এসব দুর্ঘটনায় ২৩০ জন নিহত ও ৩০১ জন আহত হয়েছেন। গতকাল বিকালে বনানীর সদর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এসব তথ্য জানান।
দুর্ঘটনার কারণ হিসেবে বিআরটিএ উল্লেখ করেছে হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা; অতিরিক্ত ও বেপরোয়া গতিতে মোটরযান চালানো; ঝুঁকিপূর্ণ ব্রিজে মোটরযান চালানো; মোটরযান চালকের অসতর্কতা ও ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং করা; পথচারীর অসাবধানতা এবং যত্রতত্র রাস্তা পারাপার; মোটরযান চালনার সময় অসাবধানতায় যানবাহনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ইত্যাদি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত