শিরোনাম
Passenger Voice | ০৪:০৮ পিএম, ২০২৪-০৬-২৩
জান্নাতুল মায়াঃ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদ থেকে নয় চৌকস কর্মকর্তাকে উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে পদোন্নতি দিয়েছে কর্তৃপক্ষ।
আজ ২৩ জুন রবিবার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. সানাউল হক, স্বদেশ কুমার দাস, কাজী মো. মোরছালীন, তৌহিদুল হোসেন, পার্কন চৌধুরী, মো. তৌহিদুল ইসলাম তুষার, সৈয়দ আইনুল হুদা চৌধুরী, মো. ফারুক আহমেদ, মো. ডালিম উদ্দিনকে উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার সহকারী সচিব মোঃ জসিমউদ্দিন সাক্ষরিত নং: ৩৫.০০.০০০০.০২০.০১২.০৫.১৮-৪৫৭ সংক্ষক স্বারকের আদেশ মূলে এ পদোন্নতি দেওয়া হয়।
উক্ত উপপরিচালকগণ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা ১৯৯২ (সংশোধিত) অনুযায়ী এই বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি) এর গত ০৩-০৬-২০২৪ তারিখে অনুষ্ঠিত সভার সুপারিশক্রমে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর ৯ম গ্রেডভুক্ত এইসব সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) গণকে জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ৬ষ্ঠ গ্রেডে ৩৫৫০০-৬৭০১০ টাকা বেতনক্রমে উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
উক্ত পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণ বেশকিছু সময় ধরে উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে চলতি দায়িত্ব পালন করে আসছিল। তারমধ্যে মো. সানাউল হক ঢাকা মেট্রো-২ সার্কেলে, স্বদেশ কুমার দাস ঢাকা বিভাগীয় কার্যালয়ে, কাজী মো. মোরছালীন ঢাকা মেট্রো-৩ সার্কেলে, তৌহিদুল হোসেন চট্টমেট্রো-১ সার্কেলে, পার্কন চৌধুরী ঢাকা মেট্রো-৪ সার্কেলে, সৈয়দ আইনুল হুদা চৌধুরী চট্টমেট্রো-২ সার্কেলে, মো. ফারুক আহমেদ ও মো. ডালিম উদ্দিন বিআরটিএ সদর কার্যালয়ে দায়িত্ব পালন করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত