শিরোনাম
Passenger Voice | ০৭:২৬ পিএম, ২০২৪-০৬-১৫
নিজস্ব প্রতিবেদকঃ ঈদুল আযহার ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবার বাস কাউন্টার গুলো মনিটরিং শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র নারায়নগঞ্জ সার্কেল। জেলা প্রশাসন ও বিআরটিএর যৌথ উদ্যোগে ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটে যাতায়াতকারী সব ধরণের বাসের নারায়নগঞ্জ সাইনবোর্ড এলাকায় অবস্থিত কাউন্টার গুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান কালে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা, যাত্রীদের সাথে আচার-আচারণ ও ভালো ব্যবহার হচ্ছে কিনা মনিটারিং করা হয়েছে। আজ ১৫ জুন শনিবার সকালে নারায়নগঞ্জ সাইনবোর্ড এলাকায় অবস্থিত পরিবহন কাউন্টার গুলোতে ভাড়া সংক্রান্ত মনিটরিং করা হয়।
বিআরটিএ নারায়নগঞ্জ সার্কেলের মোটরযান পরিদর্শক সাইফুল কবীর প্যাসেঞ্জার ভয়েসকে বলেন , পবিত্র ঈদুল আযহার ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও যাত্রীবান্ধব করার জন্য বিআরটিএ সদর কার্যালয়ের নির্দেশনা রয়েছে, একই সাথে জেলা যাত্রী ও পন্য পরিবহন কমিটি (আরটিসি)’র সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম বিআরটিএ নারায়নগঞ্জ সার্কেলের মোটরযান পরিদর্শক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সরকার নির্ধারিত ভাড়া আদায় ও নিরাপদ ঈদযাত্রা এবং যাত্রী অধিকার আদায় হচ্ছে কিনা এ সকল বিষয়ে মনিটারিং করা হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৫ টি মোটরযানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং ১৫০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত