শিরোনাম
Passenger Voice | ০৭:১৩ পিএম, ২০২৪-০৬-১৫
নিজস্ব প্রতিবেদকঃ ঈদুল আযহাকে কেন্দ্র করে বরিশাল থেকে দেশের বিভিন্ন জেলায় যাতায়াতকারী যাত্রী সাধারণকে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা উপহার দিতে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এবার মাঠে নেমেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ'র বরিশাল বিভাগ।
বিআরটিএ বরিশাল বিভাগের পরিচালক (ইঞ্জিঃ) জিয়াউর রহমানের এর নেতৃত্বে ঈদে ঘরমুখী মানুষের কাছ থেকে বাসের বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা ও বরিশাল বিআরটিএর মোটরযান পরিদর্শক সৌরভ কুমার দাস। আজ শনিবার (১৫ জুন) সকালে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালের বিভিন্ন বাস কাউন্টারে এই অভিযান পরিচালিত হয়।
বরিশাল জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ও ফিটনেস বিহীন মোটরযান পরিচালনার দায়ে ৭ টি মোটরযান কে ৩৩৫০০ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও আনন্দময় করার জন্য বাড়তি ভাড়া না নেওয়ার বিষয়ে বিআরটিএ কর্তৃক অনুমোদিত নির্ধারিত ভাড়ার তালিকা প্রেরণ করা হয় এবং বাড়তি ভাড়া আদায় না করার জন্য সতর্ক করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত