শিরোনাম
Passenger Voice | ১১:২০ এএম, ২০২৪-০৫-২৫
নেত্রকোনার পূর্বধলায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সাহারা খতুন (২৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। উম্মে হাবিবা নামের তার একটি ৭ মাসের কন্যা সন্তান রয়েছে।
সাহারা পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি (উত্তর পাড়া) গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী। সাহারা খাতুনের উম্মে হাবিবা নামের ৭ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।
গত কাল শুক্রবার (২৪ মে) দুপুর ২টার দিকে উপজেলা ভূমি অফিস সংলগ্ন জারিয়া-ময়মনসিংহ রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
চিরকুটে এক পৃষ্ঠায় লিখা ছিলো “বাবা মা ক্ষমা করে দিও, জানি ক্ষমার অযোগ্য আমি, কলিজার সন্তান রেখে গেলাম, লিখার মতো সময় নাই।”
অপর পৃষ্ঠায় লিখা ছিলো “আত্মহত্যা মহাপাপ, সন্তান রেখে আত্মহত্যা মহাপাপ, এর বাপ আমার মৃত্যুর জন্য দায়ী নয়। শ্বশুরবাড়ির কাউকে দোষারোপ করো না।”
পূর্বধলা রেলওয়ে স্টেশন মাস্টার (অতিরিক্ত দায়িত্ব) জহিরুল ইসলাম জানান, শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে জারিয়া থেকে ময়মনসিংহগামী ২৭৩নং আপ লোকাল ট্রেনটি পূর্বধলা রেল স্টেশন অতিক্রম করার পর ওই নারী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ট্রেন আসার আগ মুহূর্ত পর্যন্ত ওই নারী রেললাইনের পাশে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। ট্রেনটি কাছাকাছি আসতেই তিনি ট্রেনের ইঞ্জিনের সামনে ঝাঁপিয়ে পড়েন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত