শিরোনাম
Passenger Voice | ০৩:০২ পিএম, ২০২৪-০৫-২১
আগামী ১ জুলাই থেকে ত্রুটিপূর্ণ মোটরযানের বিরুদ্ধে বিদ্যমান আইন এবং বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তাই এসময়ের আগেই ঢাকাসহ সারাদেশের মহাসড়ক থেকে লক্কড়-ঝক্কড়, রংচটা, গ্লাস ভাঙা, লাইট ভাঙা, সিট ভাঙা মোটরযান উঠিয়ে নিতে হবে।
মঙ্গলবার (২১ মে) বিআরটিএ সূত্র এ তথ্য জানিয়েছে।
এর আগে মহাসড়কে লক্কড়-ঝক্কড়, রংচটা, গ্লাস ভাঙা, লাইট ভাঙা, সিট ভাঙা মোটরযান চলাচল বন্ধে গত ১৯ মে গণবিজ্ঞপ্তি জারি করেছে বিআরটিএ। সেই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, যানবাহন ঢাকাসহ মহাসড়কে চলাচলের কারণে প্রায় সড়ক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। বাংলাদেশ বর্তমানে একটি উন্নয়নশীল দেশ। ফলে ঢাকা মহানগরে চলাচলরত গণপরিবহনের সৌন্দর্যের উপর নগরের সৌন্দর্য ও দেশের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক দুর্ঘটনা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে এ ধরনের ত্রুটিপূর্ণ মোটরযান চলাচল বন্ধ করা প্রয়োজন। মোটরযানের চালক, যাত্রী, পথচারীসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিরাপত্তা নিশ্চিতকল্পে আগামী ১ জুলাইয়ের মধ্যে এ ধরনের ত্রুটিপূর্ণ মোটরযানকে ত্রুটিমুক্ত ও দৃষ্টিনন্দন করার জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় বিআরটিএ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত