আইএফসির ‘বেস্ট ট্রেড পার্টনার ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড পেল ব্যাংক এশিয়া

Passenger Voice    |    ১১:৫৭ এএম, ২০২৪-০৫-২০


আইএফসির ‘বেস্ট ট্রেড পার্টনার ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড পেল ব্যাংক এশিয়া

অসাধারণ সেবার মান এবং বাণিজ্য প্রচেষ্টায় নিরলস সমর্থনের স্বীকৃতি হিসেবে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) ‘বেস্ট ট্রেড পার্টনার ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড পেয়েছে ব্যাংক এশিয়া পিএলসি।

সম্প্রতি স্পেনের বার্সেলোনায় আয়োজিত ‘গ্লোবাল ট্রেড পার্টনার মিটিং’ অনুষ্ঠানে আইএফসির প্রতিনিধি ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান জাকিয়া রউফ চৌধুরীর হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন।

ব্যাংক এশিয়ার পাশাপাশি বিশ্বখ্যাত আরও কয়েকটি ব্যাংকও মর্যাদাপূর্ণ এ পুরস্কার পেয়েছে।

এ পুরস্কারটি ব্যাংক এশিয়ার শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতিবদ্ধতার স্বীকৃতি এবং বিশ্বজুড়ে নিরবিচ্ছিন্ন বাণিজ্য লেনদেনকে উৎসাহিতকরণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিচালনা করার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার ব্যাংকগুলোর মধ্যে অসামান্য সক্ষমতার প্রমাণ হিসেবে কাজ করে।


প্যা/ভ/ম