শিরোনাম
Passenger Voice | ১১:৪৯ এএম, ২০২৪-০৫-২০
মীরাক্কেল খ্যাত কমেডিয়ান ও ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জামিল হোসেনের মা আর নেই। রোববার (১৯ মে) নোয়াখালিতে মৃত্যুবরণ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা জিয়া উদ্দিন আলম।
নির্মাতা জিয়া উদ্দিন আলম বলেন, বেশ অনেক দিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন জামিলের মা। । রোববার (১৯ মে) সন্ধ্যায় নিজ এলাকা নোয়াখালিতেই তিনি মারা যান। জামিলও সেখানে আছে।
জানা গেছে রোববার (১৯ মে) রাতেই দাফন সম্পন্ন হবে অভিনেতা জামিল হোসেনের মায়ের।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত