শিরোনাম
Passenger Voice | ০৫:৩৫ পিএম, ২০২৪-০৫-১৬
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও মিডল্যান্ড ব্যাংক পিএলসি'র মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) গুলশানে মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি’র ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও মো. আহসান-উজ জামান চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের কোম্পানি সচিব আবদুর রহমান, হেড অব ব্যাংকাস্যুরেন্স মো. শাহাদাত হোসেন, হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স মো. আনোয়ার হোসেন সরকার এবং হেড অব মেট্রো মো. ইমরান।
মিডল্যান্ড ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশন এন্ড চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার মো. রাশেদ আকতার, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (পিআরডি) মো. রাশেদুল আনোয়ার এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট এন্ড ব্যাংকাস্যুরেন্স ম্যানেজার খন্দকার ইমরান হোসাইন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত