শিরোনাম
Passenger Voice | ০১:৫৩ পিএম, ২০২৪-০৫-১১
এনসিসি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) হয়েছেন এম. শামসুল আরেফিন। শনিবার (১১ মে) ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যে তিনি ব্যাংকে যোগদান করেছেন।
ব্যাংকটি জানায়, এমডি হওয়ার আগে শামসুল আরেফিন একই ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে ক্যামেলকো, চিফ রিস্ক অফিসার, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট এবং কর্পোরেট বিজনেস বিভাগের প্রধানসহ বিভিন্ন বিভাগের দায়িত্ব পালন করেন। তিনি ব্যাংকের বিভিন্ন বিজনেস টিমের পাশাপাশি অপারেশন্স্ টিমেরও নেতৃত্ব প্রদান করেছেন।
আরেফিন ১৯৯৪ সালে ইস্টার্ন ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরে তিনি ওয়ান ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং এসবিএসি ব্যাংকে বিভিন্ন পর্যায়ের শাখা ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানসহ নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন। তিনি ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে বি কম (সম্মান) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম কম (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন। শিক্ষা জীবনের সকল পর্যায়ে তিনি প্রথম শ্রেণি অর্জন করেন। পরে তিনি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (ফিন্যান্স) সম্পন্ন করেন। তিনি দেশে ও বিদেশে ব্যাংকিং সংক্রান্ত অসংখ্য সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেন।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত