শিরোনাম
News Desk | ১২:০৬ পিএম, ২০১৯-১১-০৯
টেলিভিশনের গুণী নির্মাতা মেজবাউর রহমান সুমন তার প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’ নির্মাণের কাজ শুরু করেছেন সম্প্রতি। পুরোদমেই কাজ চলছে সিনেমাটির। বর্তমানে সেন্ট মার্টিন দ্বীপ ও মধ্য সাগরে সিনেমাটির শুটিং করছেন সুমন। সেখানে চঞ্চল চৌধুরীসহ প্রায় দেড়’শ জনের মতো কলাকুশলী শুটিং করছেন।
উত্তাল সাগরের বুকে জীবন বাজি রেখে ‘হাওয়া’ সিনেমার কাজ করছেন বলে জানালেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘সাগরের মধ্যে শুটিং চলছে। আমরা মধ্য সাগরে জীবন বাজী রেখে কাজ করছি।’
এদিকে আবহাওয়াবিদেরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম উপকূলের দিকে এগিয়ে আসছে। আগামীকাল শনিবার সন্ধ্যার পর তা বাংলাদেশের ওপর আঘাত হানতে পারে।
দুর্যোগপূর্ণ পরিবেশেও শুটিং করছিলেন সুমন। শুটিং চলাকালীন ঝড়ের কবলে পড়েছিল ‘টিম হাওয়া’। মাঝ সাগরে শুটিং চলাকালে ঝড়ের কবলে পড়লে বেশ বিপাকেই পড়েন সুমন ও তার কলাকুশলীরা।
চঞ্চল জানিয়েছেন সেন্ট মার্টিন থেকে ট্রলারে দেড় ঘণ্টা চলার পর সাগরের নির্ধারিত স্থানে গিয়ে নোঙর করেন তারা। সেখানেই সারা দিন শুটিং হয়। প্রতি দিনের মতো গতকাল বৃহস্পতিবার সকালেও সেখানে শুটিং করতে যান তারা। সকাল থেকে দুপুর পর্যন্ত ভালোই শুটিং করছিলেন কিন্তু কিন্তু দুপুরের পর আবহাওয়া দ্রুত খারাপ হতে থাকে। ঢেউ ভয়ংকর রূপ ধারণ করে। ইউনিটের সবাই ভয় ফিরে আসার চেষ্টা করে কিন্তু সন্ধ্যার আগে সেন্ট মার্টিনের কাছাকাছি এসে মূল ট্রলার থেকে ছোট ট্রলারে কোনোভাবেই নামতে পারছিলেন না তারা। পরে অনেকক্ষণ অপেক্ষা করার পর নামতে পারেন তারা।
শুক্রবার সন্ধ্যায় চঞ্চল বলেন, ‘এখন আমরা নিরাপদে আছি। হোটেলেই অবস্থান করছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এখানেই থাকব।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত