শিরোনাম
Passenger Voice | ১০:৪৮ এএম, ২০২৪-০৫-০৯
ব্যাংক ইন্স্যুরেন্সের মাধ্যমে লাইফ ইন্সুরেন্স পলিসি বিক্রয় কার্যক্রম শুরুর লক্ষ্যে এক্সিম ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
বুধবার (৮ মে) এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বিএম ইউসুফ আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবীর ও শাহ্ মো. আব্দুল বারী, পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ হারুন পাশাসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহীরা।
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত