শিরোনাম
Passenger Voice | ০১:০৬ পিএম, ২০২৪-০৫-০৫
ফরিদপুরে রাজবাড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চন্দনা কমিউটার ট্রেনের ফরিদপুর রেলস্টেশনে স্টপেজ-এর দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এসময় তারা রাজবাড়ী থেকে ছেড়ে আসা ট্রেনটির গতিরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
রোববার (৫ মে) ভোর ৫ টা ১৫ মিনিট থেকে ফরিদপুর রেলস্টেশনে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।
রাজবাড়ী থেকে ভোর ৫টা ৪০ মিনিটে ফরিদপুর এসে পৌঁছালে বিক্ষুব্ধরা ট্রেনটির সামনে অবস্থান নেন এবং গতিরোধ করেন। এসময় তারা ফুল দিয়ে ট্রেনের পরিচালকসহ অন্যান্যদের শুভেচ্ছাও জানান। বিক্ষোভের মুখে এসময় প্রায় দশ মিনিট ট্রেনটি সেখানে অবস্থান করে। পরে অবস্থানকারীরা সরে গেলে ৫টা ৫০ মিনিটের দিকে ভাঙ্গা হয়ে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়।
রেলওয়ে সূত্র জানায়, রাজধানী ঢাকার সাথে যোগাযোগব্যবস্থা সহজ করতে রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা পথে রোববার থেকে বাণিজ্যিকভাবে নতুন করে এক জোড়া কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে শনিবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
তবে মাঝপথে ফরিদপুর রেলস্টেশনে কোন যাত্রাবিরতি না থাকায় এ নিয়ে ফরিদপুরের রেলযাত্রীদের মাঝে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।
তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য রেলমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত