গাজীপুরে মালবাহী ট্রেনে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা, বহু হতাহত

Passenger Voice    |    ১১:৩১ এএম, ২০২৪-০৫-০৩


গাজীপুরে মালবাহী ট্রেনে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা, বহু হতাহত

গাজীপুরের জয়দেবপুরে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দেয় যাত্রীবাহী আরেকটি ট্রেন। শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় ২০ জন আহতের খবর পাওয়া গেছে। বহু হতাহতের শঙ্কা।

জয়দেবপুর স্টেশন মাস্টার মো. হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি উত্তরবঙ্গ থেকে ছেড়ে এসে গাজীপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

তবে টাঙ্গাইল কমিউটারে খুব বেশি যাত্রী ছিলেন না বলে জানা গেছে।