শিরোনাম
Passenger Voice | ১২:০৫ পিএম, ২০২৪-০৫-০২
রাজবাড়ীতে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনটি তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) সকাল ১১ টার দিকে মালবাহী ট্রেনটি উদ্ধার করা হয়। বর্তমানে রাজবাড়ীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
এর আগে সকাল সাড়ে ৭টায় মালবাহী ট্রেনটি রাজবাড়ীর ২নং রেলগেট এলাকার ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে ঢোকার সময় লাইনচ্যুত হয়। এতে মেইন লাইন ব্লক হয়ে যাওয়ায় রাজবাড়ীর সঙ্গে ঢাকা, রাজবাড়ী-দৌলতদিয়া, রাজবাড়ী-খুলনা রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রাজবাড়ী রেলওয়ে স্টেশনের মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি সকালে রাজবাড়ীর ২নং রেলগেট এলাকার ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে ঢোকার সময় লাইনচ্যুত হয়। এরপর এই রুটে সব রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে রাজবাড়ীতে থাকা উদ্ধারকারী রিজার্ভ ট্রেন দিয়ে মালবাহী ট্রেনটিকে সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার করা হয়। তিন ঘণ্টা পর রাজবাড়ীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। পোড়াদহগামী লোকাল সাটল ট্রেনটি পাচুরিয়া রেলস্টেশন ছেড়ে এসেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত