শিরোনাম
Passenger Voice | ০২:২৪ পিএম, ২০২৪-০৪-২৪
টাঙ্গাইলের ঘাটাইলে পাঁচটি গরুসহ গাড়ি রেখে পালিয়ে যান চোরচক্রের সদস্যরা। পরে উত্তেজিত গ্রামবাসী গরুগুলো উদ্ধার করে ট্রাকে আগুন ধরিয়ে দেন। বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার জামুরিয়া ইউনিয়নের গালা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পাঁচটি গরু ট্রাকে নিয়ে যাওয়ার সময় তাদের অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়দের মনে সন্দেহ হয়। স্থানীয়রা ধাওয়া করলে ট্রাকচালক ট্রাকটি জামুরিয়ার গালা এলাকায় রেখে পালিয়ে যায়। পরে গ্রামের লোকজন গরু নামিয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এখন পর্যন্ত পুলিশ ট্রাকের মালিকের খোঁজ পায়নি।
ঘাটাইল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল খান বলেন, উদ্ধার হওয়া গরুগুলো চুরি করা ছিল। চোর চক্র হয়তো কোথাও থেকে চুরি করে নেওয়ার সময় ধরা পড়ার ভয়ে রেখে পালিয়ে গেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত