শিরোনাম
Passenger Voice | ১০:৪০ এএম, ২০২৪-০৪-২৪
ঢাকা থেকে ছেড়ে আসা জয়দেবপুর অভিমুখী তুরাগ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন টঙ্গী জংশনে বিকল হয়ে গেছে। এতে জয়দেবপুর থেকে ঢাকাগামী তুরাগ ট্রেন বিলম্বে পড়েছে।
বুধবার (২৪ এপ্রিল) সকাল ৭টায় এ ঘটনা ঘটে।
টঙ্গী জংশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান বলেন, জয়দেবপুর অভিমুখী তুরাগ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে।
ঢাকা থেকে ইঞ্জিন এসে বিকল ট্রেনটিকে জয়দেবপুর নিয়ে যাবে। এ ঘটনায় একটি লাইন বন্ধ আছে। তবে অন্য লাইন চালু আছে। ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হচ্ছে না।
স্থানীয় সূত্র জানায়, রেলক্রসিংয়ে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় স্টেশনসংলগ্ন রেলক্রসিং দিয়ে সাধারণ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এতে জনভোগান্তি বেড়ে গেছে।
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত