শিরোনাম
Passenger Voice | ০৪:৫৩ পিএম, ২০২৪-০৪-২৩
তীব্র তাপদাহের কারণে গাজীপুরের কালিয়াকৈর-মাওনা সড়কের ১০ স্থানে পিস গলে যাচ্ছে। এতে করে ভোগান্তির শিকার হচ্ছেন চলাচলকারী যানবাহনের চালকেরা।
কালিয়াকৈর-মাওনা সড়কের মেদিআশুলাই, চেয়ারম্যানবাড়ি, পাইকপাড়াসহ আশেপাশের ১০টি স্থানে সড়কের পিস গলে যাচ্ছে গত ক'দিন ধরে তাপদাহের কারণে।
এতে যানবাহন নিয়ে চলাচলে নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছে যান চালকরা।
গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শরীফ জানান, প্রচণ্ড তাপদাহের কারণে এ সড়কে কয়েকটি স্থানে এই অবস্থার সৃষ্টি হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত