শিরোনাম
Passenger Voice | ১২:১৪ পিএম, ২০২৪-০৪-২৩
চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসচাপায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে চুয়েটের সামনের সড়কে গাছ ফেলে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা।
এতে করে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
গতকাল সোমবার বিকেলে কাপ্তাই সড়কে বেপরোয়া যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার সন্ধ্যা ৭টা থেকে ৩ ঘণ্টা সড়ক অবরোধ করেন। এ সময় শাহ আমানত গ্রুপের একটি বাসে আগুন ধরিয়ে দেন শিক্ষার্থীরা। পরে আরো তিনটি বাস আটক করেন তারা।
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত