শিরোনাম
Passenger Voice | ০১:১৬ পিএম, ২০২৪-০৪-২১
রাজধানীর খিলগাঁওয়ে রেলগেটে ট্রেনে বাম পায়ের আঙুল কাটা পড়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদের।
রোববার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু অধ্যাপক তানজীম উদ্দিন খান বলেন, দিনাজপুরের ফুলবাড়ি থেকে একটি সম্মেলন শেষে ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন আনু মোহাম্মদ। খিলগাঁও রেলগেটে চলতি ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে যান। এতে তার বাম পায়ের সবগুলো আঙ্গুল কাটা পড়ে। পরের গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক পরিদর্শক বাচ্চু মিয়া জানান, খিলগাঁও রেলগেট থেকে ট্রেনে বাম পায়ের আঙ্গুল কাটা অবস্থায় অধ্যাপক আনু মোহাম্মাদকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এখানে তার প্রাথমিক চিকিৎসা চলছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত