কর্মহীন পরিবহন শ্রমিকদের ঈদ উপহার দিলেন নেহরীন মোস্তফা

Passenger Voice    |    ০৯:০৭ এএম, ২০২০-০৫-২০


কর্মহীন পরিবহন শ্রমিকদের ঈদ উপহার দিলেন নেহরীন মোস্তফা

রাজধানীতে কর্মহীন পরিবহন শ্রমিকদের ঈদ উপহার দিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি।

মঙ্গলবার (১৯ মে) সায়দাবাদ বাস টার্মিনালে ৫২০ কর্মহীন অতিদরিদ্র পরিবহন শ্রমিককে  ঈদ উপহার দেওয়া হয়। 

এসময় নেহরিন মোস্তফা দিশি বলেন, করোনার এই ক্রান্তিকালে গত দুইমাস গণপরিবহনের চাকা না ঘোরায় কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন পরিবহন শ্রমিকরা। দেশের প্রায় ৭০ লাখ পরিবহন শ্রমিক, এই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অতি দরিদ্র এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটি ক্ষুদ্র প্রয়াস। 

এছাড়া  ব্যবসায়ী, রাজনীতিবিদদেরও এই ক্রান্তিকালে আরও বেশি পরিবহন শ্রমিক ও হত দরিদ্রের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। 

উল্লেখ্য এর আগেও যাত্রাবাড়ী, শনির আখড়া, সারোলিয়া, মাতুয়াইলে ২০০০ নিম্ন আয়ের মানুষকে ব্যক্তিগতভাবে ঈদ  উপহার প্রদান করেন নেহরীন মোস্তফা দিশি।