শিরোনাম
Passenger Voice | ১১:১২ এএম, ২০২৪-০৪-১৬
জেলায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ যাত্রী। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে তারাকান্দা উপজেলার কোদালধর বাজারের রামচন্দ্রপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়কের পাশে জমিতে উল্টে পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কাজ করছে। এ ঘটনায় দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, দুই বাসের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১০ থেকে ১৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ছয়জনকে ভর্তি করা হয়েছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত