শিরোনাম
Passenger Voice | ০২:৪০ পিএম, ২০২৪-০৪-০৯
আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কাছে সড়ক বিভাজনে উঠে যায় মিরপুর থেকে নিউমার্কেট-আজিমপুরগামী সেফটি এন্টারপ্রাইজের একটি সিটি বাস। এ সময় বাসটি (ঢাকা মেট্রো -ব ১১-৭০১৬) মেট্রোরেলের পিলারে সজোরে ধাক্কা মারে। মঙ্গলবার আনুমানিক দুপুর ১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রাণহানির ঘটনা না ঘটলেও গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন।
যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক বিভাজনের ওপর উঠে যায়। কাফরুল থানার এসআই আব্দুর রশিদ জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বাসটির চালক এবং হেলপার পলাতক রয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে গাড়ির কাগজপত্রসহ চালক এবং হেলপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত