শিরোনাম
ফিরতি যাত্রা
Passenger Voice | ১১:০৭ এএম, ২০২৪-০৪-০৯
ঈদ উদযাপন শেষে ঢাকায় ফেরার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। গত ৩ এপ্রিল থেকে শুরু হয় ফিরতি যাত্রার এ টিকিট বিক্রি। আজ বিক্রি হচ্ছে ১৯ এপ্রিলের অগ্রিম টিকিট।
আজ মঙ্গলবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের এই টিকিট ক্রয় করতে হচ্ছে অনলাইনে। এবার টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলে চলাচলত সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি সকাল ৮টা হতে শুরু হয় এবং পূর্বাঞ্চলে চলাচল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা হতে ইস্যু করা হয়।
এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
যাত্রীরা ঈদে অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। এই টিকিট রিফান্ড করা যাবে না।
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত