শিরোনাম
Passenger Voice | ১১:২০ এএম, ২০২৪-০৪-০৭
শবেকদরের ছুটির দিনেও আজ রোববার রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ কিছু এলাকায় সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে। এছাড়া আগামী সোম ও মঙ্গলবার ব্যাংকে স্বাভাবিক লেনদেন হবে। আগামী বুধবার থেকে শুরু হবে ঈদের তিন দিনের ছুটি। ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকবে। ১৪ এপ্রিল বাংলা নববর্ষের ছুটি কারণে ওই দিন ব্যাংক বন্ধ থাকবে। ১৫ এপ্রিল থেকে আবার স্বাভাবিক লেনদেন হবে।
তবে ঈদের ছুটির আগের দিন বিশেষ করে ১০ এপ্রিল বিশেষ ব্যবস্থাপনায় ব্যাংক খোলা থাকবে কিনা সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। বিশেষ করে গার্মেন্ট শ্রমিক ভাতা দেওয়ার সুবিধার্থে যদি খোলা রাখতে হয় তবে আজ কালের মধ্যে সিদ্ধান্ত জানাবে। আর যদি নতুন কোনো সিদ্ধান্ত না আসে তবে আগামী ১০ থেকে ১৪ এপ্রিল টানা ৫ দিন ব্যাংক বন্ধ থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত