শিরোনাম
Passenger Voice | ১০:১৯ এএম, ২০২৪-০৪-০৬
ওয়ান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এডিএমডি/ডিএমডি বিভাগ হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৩ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি
পদের নাম: হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন
বিভাগ: এডিএমডি/ডিএমডি
পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন ধরনের সার্কুলার সম্পর্কে সঠিক জ্ঞান। ইসলামী ব্যাংকিং, বিনিয়োগ, ট্রেড ফাইন্যান্স, সাধারণ ব্যাংকিং, তহবিল ব্যবস্থাপনা ইত্যাদি সহ ব্যাংকিং কার্যক্রমের সাথে ভালোভাবে পরিচিত।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: প্রযোজ্য নয়
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৫ এপ্রিল ২০২৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত