শিরোনাম
বাড়তি দামে টিকেট বিক্রি
Passenger Voice | ১২:২৪ পিএম, ২০২৪-০৪-০৫
নিজস্ব প্রতিবেদকঃ ঈদকে কেন্দ্র করে সারাদেশে ঘরমুখো মানুষেরা অনলাইনে টিকেট কাটতে মরিয়া।সেই পরিপ্রেক্ষিতে টিকেট কাটা সহজ ও সময় বাঁচাতে অনলাইন প্ল্যাট ফর্ম বেঁচে নিচ্ছে ন যাত্রীরা।সেই সুবাদে ঈদকে পুঁজি করে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা দিলেন সহজ ডটকম নামের একটি প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার ৪ এপ্রিল গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে অনলাইন টিকেট প্লাটফর্ম সহজ ডক কমের অফিসে বিআরটিএ মোবাইল কোর্ট পরিচালনা করেন।এতে অভিযোগের সত্যতা পাওয়া যায়।গ্রাহকের আর্থিক ক্ষতির বিবেচনায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিআরটিএ কর্মকর্তারা বলেন, সহজ ডট কম নামের প্রতিষ্ঠানটি ঢাকা-রংপুরগামী হানিফ ও মোল্লা ট্রাভেলস নামক দু'টি পরিবহনের ঈদের টিকেট নির্ধারিত ৮৬১ এর পরিবর্তে ১২৪০ এবং ১৫০০ টাকা বিক্রি করছে।নির্ধারিত মূল্যের অধিক দামে টিকেট বিক্রি করায় গ্রাহকের আর্থিক ক্ষতি সাধনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।তাছাড়া প্রতিষ্ঠানটি প্রতি টিকেটে ১০০ টাকা চার্জ গ্রহণ করেছে যা সম্পূর্ণ অযৌক্তিক।সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়ায় টিকেট বিক্রি না করতে এবং অযৌক্তিক ফি গ্রহণ না করার বিষয়ে সহজ নামীয় প্রতিষ্ঠানটিকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত