শিরোনাম
Passenger Voice | ০৩:৪০ পিএম, ২০২৪-০৩-১৯
এনসিসি ব্যাংক সম্প্রতি বাংলাদেশের বৃহত্তম পেমেন্ট প্রসেসর ‘একপে’র সঙ্গে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ে একটি চুক্তি সই করেছে। এই চুক্তির ফলে এনসিসি ব্যাংকের একাউন্টধারী এবং ক্রেডিট কার্ডের গ্রাহকরা সব ধরনের ইউটিলিটি বিল একপের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম এবং একপের বিজনেস স্পেশালিস্ট, এসপায়ার টু ইনোভেট মো. শফিকুল ইসলাম স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই এবং চুক্তিপত্র হস্তান্তর করেন। এ সময় ছিলেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম শামসুল আরেফিন।
চুক্তি সই অনুষ্ঠানে আরও ছিলেন– ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও কোম্পানি সচিব মো. মনিরুল আলম, এসইভিপি ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই বিজনেস মোহাম্মদ রীদওয়ানুল হক, একপের লিড মার্চেন্ট, এসপায়ার টু ইনোভেট আহসান হাবিব প্রমুখ।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত