শিরোনাম
Passenger Voice | ১১:৫৪ এএম, ২০২৪-০৩-১২
কুমিল্লার ইলিয়টগঞ্জে মাছবাহী পিকআপ উল্টে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
মঙ্গলবার (১২ মার্চ) ভোর ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ইলিয়টগঞ্জের বেলারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাতক্ষীরার সদর থানা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (২৩), ভোলার মনপুরা এলাকার মনির হোসেন (২৮), একই এলাকার হাবীবুর রহমান (৩২) এবং আক্তার হোসেন (৩৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় দাউদকান্দি অভিমুখে মাছ নিয়ে যাচ্ছিল একটি ট্রাক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে চান্দিনার বারেশ্বর এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দিয়ে মাছবাহী ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই ট্রাকের নিচে পড়েই ৪ শ্রমিক নিহত হন। এ সময় আরও তিনজন আহত হন।
আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত