শিরোনাম
Passenger Voice | ০৪:১৪ পিএম, ২০২৪-০৩-১০
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক এ কে হিরু মারা গেছেন (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১০ মার্চ) দুপুরে খুলনার শহিদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ কে হিরুর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা গ্রামে। তিনি দীর্ঘদিন খুলনাতে বসবাস করতেন।
জানা গেছে, গত কয়েক বছর ধরে তিনি কিডনি রোগে আক্রান্ত ছিলেন। অসুস্থ হওয়ার পর থেকে প্রতিমাসেই নিয়মিত তার কিডনি ডায়ালাইসিস চলছিল। প্রায় এক মাস আগে হঠাৎ ব্রেন স্টোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালের আইসিইউ বিভাগের ৯ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থা সংকটাপন্ন ছিল।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। এ ছাড়া শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত