শিরোনাম
Passenger Voice | ১২:৪২ পিএম, ২০২৪-০৩-০৯
সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ট্রানজেকশন সার্ভিস অফিসার পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: আইএফআইসি ব্যাংক পিএলসি।
পদ: ট্রানজেকশন সার্ভিস অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/সম্মান ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকা যাবে না।
অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: লাগবে না।
বেতন: প্রথম এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ৩৬,৭০০ টাকা। প্রবেশনকাল সফলভাবে শেষে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৪৮,২০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
জনবল নিয়োগ দিচ্ছে সুপ্রিম কোর্টজনবল নিয়োগ দিচ্ছে সুপ্রিম কোর্ট
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
প্রার্থীর বয়স: ১৭ মার্চ ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল: দেশের যেকোন স্থানে।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। এছাড়া বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৭ মার্চ ২০২৪।
সূত্র: ব্যাংকের ওয়েবসাইট।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত