শিরোনাম
Passenger Voice | ১২:০৩ পিএম, ২০২৪-০৩-০৭
চট্টগ্রামের বাঁশখালীতে পাঁচটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গ্যারেজে সব মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলার বাহারচড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়া বাজারের পশ্চিম কুল এলাকায় বেলালের গাড়ির গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাহারচড়া পুলিশ ফাঁড়ি এসআই তানভীর বলেন, সকালে গ্যারেজে কাজ করার সময় ওয়ারিংয়ের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বাঁশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি গ্যারেজের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেলেও বাকী চারটির আংশিক ক্ষতি হয়েছে বলে জানান। এতে প্রায় ১২ লক্ষাধিক টাকার মতো ক্ষতি হয়েছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত