শিরোনাম
Passenger Voice | ০৯:১০ পিএম, ২০২০-০৫-১৭
যাত্রাবাড়ী শনিআখড়ায় কথাকাটাকাটির এক পর্যায়ে রিকশাচালকের ছুরিকাঘাতে অপর রিকশাচালকের মৃত্যু হয়েছে। নিহত চালকের নাম হাসান (২৪)।
রোববার (১৭ মে) ইফতারের পরে শনিআখড়া গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, দুইজনই রিকশাচালক ছিলেন। কথাকাটাকাটির এক পর্যায়ে রিকশাচালক উজ্জলের ছুরিকাঘাতে হাসান আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক রিকশা চালক উজ্জলকে আটক করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত