শিরোনাম
Passenger Voice | ১০:৪৫ এএম, ২০২৪-০২-২৯
সিটি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রিটেল ব্যাংকিং বিভাগ কার্ড অ্যাম্বাসেডর (টেম্পোরারি), কার্ডস কাস্টমার সার্ভিস পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৩ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩০ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক লিমিটেড
পদের নাম: কার্ড অ্যাম্বাসেডর (টেম্পোরারি), কার্ডস কাস্টমার সার্ভিস, কার্ডস
বিভাগ: রিটেল ব্যাংকিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় প্রশাসনে বিবিএ
অন্যান্য যোগ্যতা: ইংরেজী ভাষায় ভালো দক্ষতা, টার্গেট ওরিয়েন্টেড, মাল্টি-টাস্কিং ক্ষমতা এবং এমএস অফিসে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: ১ থেকে ২ বছর, তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৪ থেকে ৩০ বছর
কর্মস্থল: বরিশাল, বগুড়া, কুমিল্লা, ঢাকা, খুলনা, রাজশাহী
বেতন: ৩০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৩ মার্চ ২০২৪।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত