শিরোনাম
Passenger Voice | ১০:১৮ এএম, ২০২৪-০২-২৪
রাজধানীর দক্ষিণখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন মারা গেছেন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে আশকোনা আশিয়ান সিটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওমর ফারুক (১৮), রবিউল ইসলাম ও জুনায়েদ।
নিহত ওমর ফারুকের বাবার পরিচিত মোহাম্মদ হোসেন জানান, ওমর আশকোনার একটি মাদ্রাসায় কিতাব বিভাগের ছাত্র ছিলেন। তার বাবার নাম রাজন। বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রুপসি এলাকায়।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, শুক্রবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে দক্ষিণখানের আশকোনা আশিয়ান সিটি এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে রবিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। বাকি দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
প্যা.ভ/ত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত