শিরোনাম
Passenger Voice | ০২:৫৫ পিএম, ২০২৪-০২-২২
ফটিকছড়িতে অবৈধভাবে কাঠ পরিবহনের সময় তল্লাশি চালিয়ে ৫টি ট্রাক এবং প্রায় ২০০০ সিএফটি কাঠ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পাইন্দং ইউপির বৃন্দাবন হাটের পাশে বড়ুয়া পাড়া এলাকায় অবৈধভাবে কাঠ পরিবহনের সময় এ তল্লাশি চালায় ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী।
ইউএনও অফিস সূত্রে জানা গেছে- অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটা, বালু উত্তোলন ও অবৈধভাবে বনজদ্রব্য পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে এ তল্লাশি চালিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের খবর পেয়ে ড্রাইভার এবং হেল্পাররা গাড়ি রেখে পালিয়ে যায়। মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৬(৫) ধারা মোতাবেক অপরাধের গুরুত্ব বিবেচনায় ও ঘটনাস্থলে আসামি না পাওয়ায় নিয়মিত মামলা দায়েরের জন্য বন বিভাগের নারায়ানহাট রেঞ্জের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হেয়াকো, রামগড়ের বিভিন্ন বন ও বাগান থেকে অবৈধভাবে কাঠ কেটে নিয়ে যাওয়া হচ্ছিল।
বিভাগ বন আইন ১৯২৭ এর ৪১,৪২ ধারায় মামলা রুজু করবে। মোবাইল কোর্টের এই ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত