শিরোনাম
Passenger Voice | ০২:২৮ পিএম, ২০২৪-০২-২২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ট্রাক্টর খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নাটঘর ইউনিয়নের বড়হিত মৌড়ের নবীনগর-রাধিকা সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা (নারুই) গ্রামের বজলু মিয়ার ছেলে আমির হোসেন (১৫) ও আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে এনামুল হোসেন (৩৫)। এই ঘটনায় মো. রাকিব মিয়া (১৫) নামের আরও একজন আহত হয়েছেন। সে ব্রাহ্মণহাতা গ্রামের মো. আলামিন মিয়ার ছেলে।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ট্রাক্টরটি শিবপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেপরোয়া গতির কারণে বড়হিত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক এনামুল হোসেন ও তার তার সহযোগী আমির মারা যান। দুর্ঘটনায় ট্রাক্টর চালকের আরেক সহযোগী রাকিব আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে।
ওসি আরও বলেন, নিহতদের স্বজনদের খবর পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।
প্যা/ব/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত