শিরোনাম
Passenger Voice | ০৩:৪২ পিএম, ২০২৪-০২-২০
নিজস্ব প্রতিবেদক,সীতাকুন্ডঃ সীতাকুন্ডে পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক পরীক্ষার্থী। সকাল ১১টায় এসএস সি পরীক্ষার হলে ঘটনাটি ঘটে। অজ্ঞান হওয়া পরীক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থীর।
জানা যায়, দাখিল পরীক্ষা শুরুর দিকে কামিল সাদ্রাসা হল রুমে পরীক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে অসুস্থ শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্ররেনের পর প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান কর্তব্যনরত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ।
তিনি বলেন,‘ পরীক্ষার ভীতির কারনে শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। পরে হল ইচার্জ ও দায়ীত্বরত চিকিৎসকের সহায়তায় হাসপাতালে আনলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থবস্থায় পরীক্ষার্থীকে ছেড়ে দেয় হয়।
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন,‘ শারীরিক দুর্বলতায় অসুস্থ হয়ে শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। তবে চিকিৎসা শেষে পূনরায় হলে উপস্থিত থেকে পরীক্ষা শেষ করেছেন বলে জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত