২৪ ঘণ্টার মধ্যে বেতন না দিলে ট্রেন বন্ধের ঘোষণা

Passenger Voice    |    ০১:৫৪ পিএম, ২০২৪-০২-২০


২৪ ঘণ্টার মধ্যে বেতন না দিলে ট্রেন বন্ধের ঘোষণা

লালমনিরহাটে চলতি বছর জানুয়ারি মাসের বেতন না পাওয়ায় গতকাল দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের লালমনিরহাট সেকশনের রানিং কর্মচারীরা।

আজ মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছে লালমনিরহাট সেকশনের রানিং কর্মচারীদের বেতন পরিশোধ করবে রেলওয়ে। গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের (লালমনিরহাট) সাধারণ সম্পাদক মো. আবু রায়হান।

তিনি বলেন, আমরা গতকাল মধ্যরাত পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছি। তারা আমাদেরকে আজ বিকেল ৪টার মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে। এ সময়ের মধ্যে যদি জানুয়ারি মাসের বেতন পরিশোধ করা না হয় তবে মঙ্গলবার দিবাগত রাত থেকে আমরা আবার কর্ম বিরতিতে যাবো।

এর আগে ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লালমনিরহাট সেকশনের রানিং কর্মচারীরা কর্মবিরতি যাবে বলে এক ঘোষণায় জানায়।