শিরোনাম
Passenger Voice | ০৪:৩৩ পিএম, ২০২৪-০২-১৭
রাজধানীর পল্লবী স্টেশনে মেট্রোরেলের লাইনে ঘুড়ি আটকে আবারও মেট্রোরেল যাতায়াত বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে আটকে আছেন হাজারো যাত্রী।
ডিএমটিসিএল এর কাস্টমার রিলেশন এসিস্ট্যান্ট জুয়েল আহমেদ জানিয়েছেন, মেট্রোরেলের পল্লবী স্টেশনে ঘুড়ি আটকায় দুপুর ৩টা থেকে গত ৩০ মিনিট ধরে বন্ধ আছে মেট্রোরেল। আশা করা যায় আরও ঘন্টাখানেকের মাঝে ঠিক হয়ে যাবে।
উপস্থিত অপেক্ষমান যাত্রীরা জানিয়েছেন, এর আগেও কাজীপাড়া স্টেশনে ঘুড়ি আটকে মেট্রোরেল বন্ধ ছিল। এমন যদি মাঝে মাঝেই হয় তাহলে যাত্রীদের জন্য বিষয়টি চিন্তার। এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত