শিরোনাম
Passenger Voice | ০৫:১৭ পিএম, ২০২৪-০২-১৪
এক ঘণ্টা পর আবারও চালু হয়েছে মেট্রোরেল সার্ভিস। আজ বুধবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে চালু হয় মেট্রোরেল। এর আগে, রাজধানীর কাজীপাড়ায় তারে ঘুড়ি আটকে যাওয়ায় দুপুর ১টা ১০ মিনিটে বন্ধ হয়ে যায় মেট্রোরেলের সার্ভিস।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (ট্রেন অপারেশন) রায়হান খলিল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রায়হান খলিল বলেন, তারে ঘুড়ি আটকে যাওয়ায় মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তার থেকে ঘুড়ি সরানোর পর আবারও মেট্রোরেল সার্ভিস শুরু হয়েছে।
প্যা/ভ/মন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত