শিরোনাম
Passenger Voice | ০১:৫৯ পিএম, ২০২৪-০২-১৩
ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ভয়েস এবং অ্যাকসেন্ট প্রশিক্ষক পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: ভয়েস এবং অ্যাকসেন্ট প্রশিক্ষক
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সম্মান
অন্যান্য যোগ্যতা: এয়ারলাইন, এভিয়েশন, এমএস অফিস, প্রশিক্ষণের উদ্দেশ্যে মাল্টিমিডিয়া সরঞ্জাম এবং প্রযুক্তিতে দক্ষতা থাকতে হবে। ভাষাগত ভালো দক্ষতা (ইংরেজি) এবং ব্যাকরণ, উচ্চারণ, বানান এবং শব্দভান্ডারের ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা (উত্তরা সেক্টর ১)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৪
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত