শিরোনাম
Passenger Voice | ০৫:৫৩ পিএম, ২০২৪-০২-১০
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোঃ মনির হোসেন (৩৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর পতেঙ্গা থানাধীন বেড়িবাধ সংলগ্ন আউটার রিং রোড চরপাড়া ঘাট এলাকায় পাকা রাস্তার উপর দ্রুত ও বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় ঐ আরোহী নিহত হন।
প্রাইভেটকারটি ইতোমধ্যে সনাক্ত করা হয়েছে। ঘাতক প্রাইভেটকার নং- ঢাকা মেট্রো গ, ২১-৪০৯৮।
মারা যাওয়া সাইকেল আরোহী মোঃ মনির হোসেন কক্সবাজার চকরিয়া উপজেলার বদরখালী পূর্ব কোস পাড়ার মোজাম্মেল হকের ছেলে। তিনি পতেঙ্গা এলাকার একটি হোটেলের কর্মচারী।
এ ব্যাপারে পতেঙ্গা থানার ওসি মোহাম্মদ কবিরুল ইসলাম বলেন, এতে সাইকেল আরোহী মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হয়। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে সে।
চালকসহ প্রাইভেটকারটি আটকের চেষ্টা অব্যাহত আছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত