উচ্ছেদ অভিযানে দোকানীদের জরিমানা

রেললাইনের উপর ঝুঁকিপূর্ণ ভাসমান বাজার উচ্ছেদ

Passenger Voice    |    ০৭:০১ পিএম, ২০২৪-০২-০৬


রেললাইনের উপর ঝুঁকিপূর্ণ ভাসমান বাজার উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের উত্তর পাশের বাজার এলাকায় রেল লাইনের উপর বসা ভাসমান বাজার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।রেল লাইনের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিকে অবগত করার পর উচ্ছেদ অভিযান চালানো হয়।

৬ ফেব্রুয়ারি মঙ্গলবার লাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি),লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সহ একটি টিম রেল লাইনের উপর ভাসমান বাজার উচ্ছেদ  অভিযান পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গ,লাকসাম রেলওয়ে থানা,নাঙ্গলকোট থানার অফিসার ও সোর্স।

উচ্ছেদ অভিযান পরিচালনাকালে রেললাইনের উপর অবৈধভাবে মাছ,সবজি সহ বিভিন্ন ধরনের কাঁচামাল ও অন্যান্য মালামাল বিক্রি করার অপরাধে ৬ জনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরে অভিযান পরিচালনা শেষে লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ'র সভাপতিত্বে জনসচেতনতামূলক বীট পুলিশিং সভা করা হয়।এতে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি,ব্যবসায়ী,গণ্যমান্য ব্যক্তি এবং রেল লাইনের পাশে বসবাসরত জনসাধারণ।

এসময় রেল লাইনের উপর দোকান না করা, ভাসমান বাজার না বসানো এবং রেল লাইনে চলাচলের সময় সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়।

প্যা.ভ/ত