শিরোনাম
Passenger Voice | ০৩:৩০ পিএম, ২০২৪-০২-০৫
নাটোরের লালপুরে মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে বিশাল হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যার দিকে উপজেলার আঙারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিশাল হোসেন উপজেলার আঙ্গারীপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় রেললাইন ধরে বিশাল মোবাইল ফোনে কথা বলতে বলতে নিজ জমিতে যাচ্ছিলেন। এ সময় চিলাহাটিগামী রকেট মেইল ট্রেন পেছন দিক থেকে ওই যুবককে ধাক্কা দেয়। এতে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে ওসি হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত