শিরোনাম
Passenger Voice | ১১:৫৯ এএম, ২০২৪-০২-০৩
ময়মনসিংহের ভালুকায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে দুই নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ভালুকা-ঘাটাইল সড়কে উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাতিবেড় এলাকার আসাদ আলীর স্ত্রী আসমা আক্তার (৩৫) ও একই এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী শিরিনা আক্তার (২৬)।
ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পোশাক শ্রমিকদের বহন করা অটোরিকশাটি ভালুকার ভরাডোবার দিকে যাচ্ছিল। অন্যদিকে মুরগীবাহী একটি পিকআপ ঘাটাইলের দিকে যাওয়ার সময় ওই এলাকায় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘন কুয়াশার কারণে ঘটা এ সংঘর্ষে ঘটনাস্থলেই দুই নারী শ্রমিকের নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত