শিরোনাম
Passenger Voice | ১১:৪৬ এএম, ২০২৪-০২-০৩
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু রেললাইনের উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহীর বেলপুকুর থানার মাহিন্দ্রা গ্রামের আলম মন্ডলের ছেলে শরিফ (৪০), নাটোরের বড়াইগ্রাম থানার আলাউদ্দিনের ছেলে রতন (৩২) এবং তার ছয় বছর বয়সী ছেলে সানি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) তৈয়ব জানান, তারা বাসযোগে নাটোর থেকে ঢাকায় যাচ্ছিলেন। বাসটি মহাসড়কের আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছার পর বিকল হয়ে যায়। পরে বাস থেকে নেমে তারা রেললাইনে গিয়ে অবস্থান করছিলেন। একপর্যায়ে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনের বুকিং মাস্টার রেজাউল করিম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন একই পরিবারের সদস্য। মরদেহ উদ্ধারের জন্য রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত