শিরোনাম
Passenger Voice | ০৫:২৫ পিএম, ২০২৪-০১-৩১
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় অবৈধভাবে কার পার্কিং ও ফুটপাত দখলমুক্ত করলেন বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ।
৩১ জানুয়ারি বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলার কুমিরা ও ভাটিয়ারী এলাকায় ফুটপাত দখলমুক্ত করেন।
এসময় বার আউলিয়া হাইওয়ে থানা কর্তৃক অত্র এলাকার দীর্ঘদিন যাবত মহাসড়কের পাশে ফুটপাতে দখলে রাখা সবজির দোকান, হকার, মাইক্রোবাস, প্রাইভেট কার সরিয়ে ফুটপাত দখলমুক্ত করেন।
হাইওয়ে পুলিশ জানায়, ফুটপাত দখলের ফলে মহাসড়কে বিভিন্ন ধরনের যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।এছাড়া যানযট ও দুর্ঘটনা কমাতে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।
প্যা/ভ/ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত